লোহাগড়ার ইতনা স্কুল এন্ড কলেজে শিক্ষানুরাগী সুধী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি ।। আমরাই বাংলাদেশ, চলো বদলে যাই শ্লোগানকে বুকে ধারণ করে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে শিক্ষানুরাগী সুধী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রবিবার বিকালে কলেজ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডাঃ মিনা হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন ইতনা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদ্য বিদায়ী সভাপতি সরদার তানজির হোসেন তনু, ইতনা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সরদার তসলিম আহম্মেদ টংকার,সরদার বুলবুল হোসেন, সরদার তরিকুল ইসলাম তমাল, হুমায়ুন কবীর রিন্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডঃ মীনা বুলবুল হোসেন লিবু, মোঃ ইজাবুল শেখ, সাইফুর রহমান শাহিন, কাজী এনায়েত হোসেন, শিক্ষক, উত্তম কুমার পাল, শেখ গোলাম মোস্তফা মিলন, সরদার, শাহরিয়ার আলম ডেলিম, রবিউল ইসলাম ভূইয়া, শিক্ষক মোঃ আরিফুজ্জামান। সভায় লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরো বেশি উদ্যোগ গ্রহণ, আইন-শৃংখলার উন্নয়নে স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সহ সমাজে নেতৃত্বদানকারী ব্যক্তিদের সহযোগিতার আহবান জানান।#














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































